Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

পিংলায় যমরাজ ও চিত্রগুপ্তের সাজে পথ নিরাপত্তা সচেতনতা বিজেপির, মালিগ্রামে অভিনব কর্মসূচি

By The News Express By By The News Express September 29, 2026
পিংলায় যমরাজ ও চিত্রগুপ্তের সাজে পথ নিরাপত্তা সচেতনতা বিজেপির, মালিগ্রামে অভিনব কর্মসূচি
পিংলা:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের মালিগ্রামে এক অভিনব ও নজরকাড়া পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচির আয়োজন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করতে একেবারে রাস্তায় নেমে পড়েন যমরাজ, চিত্রগুপ্ত এবং কোটাল।


এ দিন মালিগ্রাম বাজারে যমরাজ, চিত্রগুপ্ত ও কোটালের এই অভিনব রূপ দেখতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়। হাসির ছলেই পথচলতি মানুষকে গুরুগম্ভীর সামাজিক বার্তা দেওয়া হয়। হেলমেট পরে গাড়ি চালানো, বাইক চালকের পিছনে বসা আরোহীর জন্যও হেলমেট বাধ্যতামূলক করা এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতার বার্তা প্রচার করেন তাঁরা।

উদ্যোক্তা তথা বিজেপি কার্যকর্তাদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে দেশজুড়ে যে ‘সেবা সংকল্প অভিযান’ চলছে, তার মাধ্যমেই বিভিন্ন সেবামূলক ও জনমুখী কাজ করা হচ্ছে। মালিগ্রামের এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের কাছে সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, তেমনই এলাকার মানুষের সঙ্গে দলের কর্মীদের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী, আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থেকে এই ধরনের জনকল্যাণমূলক এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।