রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
হনুমান চালিশা মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা, মেদিনীপুরে সিপিআই ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা-হাতাহাতি
By By The News Express September 28, 2026
Share:
সোমবার মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে সিপিআইয়ের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। সিপিআই নেতার একটি মন্তব্যকে কেন্দ্র করে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের সঙ্গে সিপিআই কর্মীদের বচসা ও হাতাহাতি বাধে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সোমবার বিভিন্ন দাবি নিয়ে সিপিআইয়ের পক্ষ থেকে মেদিনীপুর জেলাশাসক দপ্তরে একটি গণ-ডেপুটেশনের আয়োজন করা হয়েছিল। মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সিপিআইয়ের একটি বিশাল মিছিল জেলাশাসকের গেটের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই সময় বক্তব্য রাখছিলেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি। অভিযোগ, বক্তব্য রাখার সময় তিনি হনুমান চালিশা নিয়ে একটি বিরূপ মন্তব্য করেন।
এই মন্তব্য শোনা মাত্রই হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে তেড়ে আসেন। মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে চরম বচসা ও হাতাহাতি শুরু হয়ে যায়। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, হনুমান চালিশা নিয়ে করা এই বিরূপ মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হনুমান চালিশা নিয়ে বিতর্কের পাশাপাশি এদিন একাধিক দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় সিপিআই।
সিপিআই নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের সময় সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তার বেশিরভাগই পূরণ হয়নি। উল্টে সাধারণ মানুষ নানাভাবে সমস্যায় পড়ছেন।