রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
খড়্গপুর রাজবাড়ির নতুন অধ্যায়: প্রযুক্তির হাত ধরে খাদ্য সুরক্ষায় অভিনব উদ্যোগ
By By The News Express September 27, 2026
Share:
কিছুদিন আগেই খাবারের গুণগত মান নিয়ে শোরগোল পড়েছিল খড়্গপুর রাজবাড়িতে। সেই সমস্ত বিতর্ককে পেছনে ফেলে এবার বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে সম্পূর্ণ নতুন ও উন্নত অধ্যায়ের সূচনা করল ঐতিহ্যবাহী খড়্গপুর রাজবাড়ি। এখন থেকে গ্রাহকরা সরাসরি তাঁদের মোবাইল ফোনেই দেখতে পাবেন রান্নাঘরের অন্দরের ছবি এবং তাঁদের খাবার কীভাবে তৈরি হচ্ছে।
প্রযুক্তির ছোঁয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তায় মোড়া রাজবাড়ির এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্রেতাদের আস্থা অর্জন করা এবং খাদ্য সুরক্ষায় কোনো রকম ত্রুটি না রাখা। এই প্রসঙ্গে রাজবাড়ির মালিক শুভম ঘোষ স্পষ্ট করে জানান, “আমাদের ফিচার লাইভ একটা টিভিতে লাগিয়ে দিতে পারে—ওটা সঠিক নয়। আপনার ফোনে আপনার খাবারটা কী হচ্ছে দেখতে পাবেন, কিচেনটা কতটা সংরক্ষিত সেটা দেখতে পাবেন।”
শুভম ঘোষ আরও বলেন, মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনোভাবেই খেলা করা যাবে না—এই অঙ্গীকার নিয়েই খড়্গপুর রাজবাড়ি আজ নতুন রূপে ও নতুন ভাবনায় পথ চলা শুরু করল।