Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ির দুটি বগি, এলাকায় চাঞ্চল্য

By The News Express By By The News Express September 27, 2026
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ির দুটি বগি, এলাকায় চাঞ্চল্য
পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি কয়লাবোঝাই মালগাড়ি। ১১ নম্বর রেলগেট সংলগ্ন চক মকরামপুর এলাকায় মালগাড়িটির দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়লাবোঝাই মালগাড়িটি ওড়িশার দিক থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল। সেই সময় নারায়ণগড়ের চক মকরামপুর এলাকায় পৌঁছালে আচমকাই গাড়িটির দুটি বগি লাইন থেকে ছিটকে নিচে নেমে যায়। বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসেন এবং ঘটনাস্থলে ভিড় জমান।
প্রশাসনের পদক্ষেপ ও তদন্ত

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রেলের উচ্চপদস্থ আধিকারিক ও রক্ষণাবেক্ষণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে এই লাইনচ্যুতির ঘটনা ঘটল—যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার ফলে মূল রুটের ট্রেন চলাচলে কোনো গুরুতর প্রভাব পড়েছে কি না বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে রেল কর্তৃপক্ষ থেকে এখনো কিছু জানা যায় নি। দ্রুত বগি দুটি সরাতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে ।