Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

দুর্গাপূজোর আগে পথ নিরাপত্তা ও সচেতনতায় স্পেশাল ড্রাইভ পিংলা পুলিশ ও ট্রাফিক বিভাগের, হেলমেটহীন বাইক চালকদের সচেতনতার পাঠ

By The News Express By By The News Express September 27, 2026
দুর্গাপূজোর আগে পথ নিরাপত্তা ও সচেতনতায় স্পেশাল ড্রাইভ পিংলা পুলিশ ও ট্রাফিক বিভাগের, হেলমেটহীন বাইক চালকদের সচেতনতার পাঠ
দুর্গাপূজোর মরশুমে পথ দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করতে বিশেষ উদ্যোগ পিংলা থানা ও ট্রাফিক বিভাগ। পূজোর দিনগুলিতে ভিড় ও গাড়ির গতি বাড়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে, তাই আগেভাগেই সুরক্ষার বার্তা দিতে এলাকায় চালানো হলো স্পেশাল ড্রাইভ।

এদিনের এই গুরুত্বপূর্ণ অভিযানে সামিল হন পিংলা থানার ওসি গোবর্দ্ধন সাহু এবং ট্রাফিক ওসি গোপাল রানা। পুলিশের এই বিশেষ টিম পিংলা ও সংলগ্ন এলাকায় কড়া নজরদারি চালায়।

এদিন বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার না করায় একাধিক বাইক চালককে আটক করা হয়। তবে কেবল আইনি পদক্ষেপ নয়, তাঁদের বুঝিয়ে ভবিষ্যতে সুরক্ষার খাতিরে হেলমেট পরার প্রয়োজনীয়তার পাঠ দেওয়া হয়। পথচলতি মাছ বোঝাই গাড়িগুলির অতিরিক্ত গতি প্রায়শই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এদিনের ড্রাইভ থেকে ওই সমস্ত গাড়ির চালকদের স্পষ্ট ভাষায় স্পিড কন্ট্রোল বা গতি নিয়ন্ত্রণের কড়া নির্দেশ দেওয়া হয়।

পূজোর বাজারে ভিড় সামাল দিতে জলচক বাজারের যানজট নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়ার পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও দোকানদারদের রাস্তা দখল না করা এবং যানজট মুক্ত পরিবেশ বজায় রাখতে একাধিক নির্দেশ দেন পুলিশ আধিকারিকরা।
পুলিশ প্রশাসনের এমন সজাগ ও জনমুখী ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। প্রশাসনের আশা, সাধারণ মানুষ সচেতন হলে উৎসবের দিনগুলিতে পথ দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব হবে।