রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
পিংলার রাগপুর পুলের পর জলমগ্ন রাস্তা, দুর্ভোগে নিত্যযাত্রী থেকে পথচারী
By By The News Express September 27, 2026
Share:
নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কেলেয়াড়া থেকে হাউর যাওয়ার রাস্তায়, রাগপুর ব্রীজের পর রাস্তার উপর হাঁটুসমান জল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। রাস্তার উপর দিয়ে জল বয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী থেকে শুরু করে নিত্যযাত্রীরা। ঝুঁকি নিয়ে জল পেরিয়ে চলাচল করতে হচ্ছে মোটরবাইক ও অন্যান্য যানবাহনকে।
জানা যায়, পিংলার রাগপুর পুল পার হওয়ার পর পাকা রাস্তার বিস্তির্ন অংশে জল জমে রয়েছে।ফলে যানবাহন চলাচলে তৈরি হচ্ছে সমস্যা। বিশেষ করে মোটরবাইক চালকদের জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে পড়তে হচ্ছে বিপাকে। জলমগ্ন রাস্তার কারণে প্রতিদিনের কাজে যাতায়াতকারী সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।
স্থানীয় বাসিন্দা সহ নিত্যযাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই অংশে জল জমার সমস্যা রয়েছে। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। রাস্তার উপর জল জমে থাকায় কোথায় গর্ত বা রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ রয়েছে, তা বোঝা কঠিন হয়ে পড়ছে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি রাস্তার সমস্যার স্থায়ী সমাধান করা হোক। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হলে নিত্যযাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা কমবে বলে মনে করছেন এলাকাবাসী।