রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
ডিজিটাল মিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি এবং সুযোগ-সুবিধা নিয়ে বড় বার্তা মেমারীর বিধায়ক মানব গুহের
By By The News Express September 26, 2026
Share:
ডিজিটাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটর এবং সাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও স্বীকৃতির পক্ষে জোরালো সওয়াল করলেন মেমারীর বিধায়ক তথা সাংবাদিক মানব গুহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে তিনি ডিজিটাল মাধ্যমের গুরুত্ব এবং সাংবাদিকদের অধিকারের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর এই পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক ও গণমাধ্যম মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরাও ভবিষ্যতে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন। এর ফলে তাঁরা নবান্ন, রাইটার্স বিল্ডিংস এবং বিধানসভায় অবাধে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে সিকিউরিটি পাস এবং পেনশনের মতো সুযোগ-সুবিধাও তাঁরা পাবেন। ভিন রাজ্যে পর্যটন এবং নিখরচায় গিয়ে সংবাদ বা নিউজ বানানোর ক্ষেত্রেও ডিজিটাল মিডিয়ার পূর্ণ স্বাধীনতা থাকবে বলে তিনি উল্লেখ করেন।
খবরের কাগজ ও টিভি চ্যানেলের মতো রাজ্য, কেন্দ্র বা বিভিন্ন রাজনৈতিক দলের বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা কেবল ভোটের সময় বিজ্ঞাপন পেলেই কেন এত বিতর্ক, সেই প্রশ্ন তুলেছেন মানব গুহ। তাঁর স্পষ্ট বক্তব্য, যার যোগ্যতা আছে, সে-ই বিজ্ঞাপন পেয়েছে।
সম্প্রতি তাঁদের ডিজিটাল যোদ্ধারা রামমন্দির ঘুরে দেখেছেন উল্লেখ করে তিনি দাবি করেছেন, আজ অবধি কোনো দল সাংবাদিকদের এত মান-সম্মান দেয়নি। নিজের পূর্বের মিডিয়া কেরিয়ারের কথা স্মরণ করে তিনি সাংবাদিকদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। নিজের সাধ্যমতো মিডিয়াকর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ করে বলেন, "চোর ডাকাতদের দলদের অযথা বিতর্ক করতে দিন, আমরা আমাদের কাজ করে যাব।"