রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
চন্দ্রকোনায় প্রকাশ্য দিবালোকে গরু পাচারের চেষ্টা বানচাল! বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের তৎপরতায় আটক ১
By By The News Express September 26, 2026
Share:
প্রকাশ্য দিবালোকে পাচারের উদ্দেশ্যে গরু নিয়ে যাওয়ার সময় চন্দ্রকোনা ২ নম্বর ব্লকে তা সফলভাবে বানচাল করল বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করে তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ।
জানা যায় চন্দ্রকোনার গোঁসাইবাজার এলাকা থেকে তিনটি গরুকে হাঁটিয়ে পলাশচাবড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে এই পাচারের খবর পায় বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের স্থানীয় কর্মীরা। তারা ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে সে গরুগুলি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
চন্দ্রকোনার জিরাট হাই স্কুল সংলগ্ন এলাকায় সংগঠনের কর্মীরা সাহসিকতার সঙ্গে ওই ব্যক্তিকে ঘিরে ফেলেন এবং পুলিশে খবর দেন। খবর পাওয়া মাত্রই চন্দ্রকোনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ তিনটি গরুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং গরু নিয়ে যাওয়া ওই ব্যক্তিকে আটক করে।
গরুগুলি কোথা থেকে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার আসল উৎস কোথায় এবং এর পেছনে কোনো চক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ।