রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
ঘাটাল হাসপাতালে যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, পরিকাঠামোগত ত্রুটির অভিযোগ পরিবারের
By By The News Express September 25, 2026
Share:
ঘাটাল মহকুমা হাসপাতালে থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ছড়াল চরম উত্তেজনা। সঠিক চিকিৎসা না পাওয়ার ও পরিকাঠামোগত ত্রুটির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্য ও পরিজনেরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম মোনালিসা খাটুয়া (২৬)। তাঁর বাড়ি চন্দ্রকোনা থানার বালা গ্রামে। দীর্ঘদিন ধরেই তিনি থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন।
পরিবারের অভিযোগ, সময়মতো ও যথাযথ চিকিৎসা পেলে রোগীকে বাঁচানো সম্ভব হতো এবং কিছুটা হলেও সময় বাড়ানো যেত। কিন্তু হাসপাতালের পরিকাঠামোগত গাফিলতির কারণেই এই মর্মান্তিক পরিণতি হয়েছে।
অন্যদিকে, চিকিৎসকদের বক্তব্য, আইসিইউ (ICU)-তে সিট সংখ্যা সীমিত থাকায় তা প্রস্তুত করতে কিছুটা সময় লেগেছিল। তবে রোগীকে সুস্থ করে তোলার জন্য তাঁরা আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষরক্ষা করা সম্ভব হয়নি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন ঘাটালে বিধায়ক শীতল কপাট। তিনি মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন "দ্রুত আরও নার্স ও চিকিৎসক নিয়োগ করে হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার চেষ্টা করা হবে। রোগীরা যাতে ভবিষ্যতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।"
ঘটনা প্রসঙ্গে ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার মহেশ্বর মান্ডি জানান, চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি হয়নি। পাশাপাশি তিনি এও স্পষ্ট করেন যে, এই ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।