রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
বাংলা-ওড়িশা সীমান্তে বড় সাফল্য! দাঁতনে উদ্ধার প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার, গ্রেফতার ২
By By The News Express September 25, 2026
Share:
বাংলা-ওড়িশা সীমান্তে মাদক পাচার রুখতে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকোনিয়া নাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রায় ১৫০ থেকে ২০০ গ্রাম ব্রাউন সুগার। শুক্রবার সকালে একটি প্রাইভেট গাড়ি থেকে ওই মাদক উদ্ধারের পাশাপাশি দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে সোনাকোনিয়া নাকায় একটি প্রাইভেট গাড়িতে করে মাদক পাচার করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতেই নাকায় গাড়িটিতে বিশেষ তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে প্রায় ১৫০ থেকে ২০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এর পরই গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে মাদক বহনকারী প্রাইভেট গাড়িটিও।
বাংলা-ওড়িশা সীমান্তবর্তী সোনাকোনিয়া নাকায় এই মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মাদক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল?এই ঘটনার নেপথ্যে কি কোনো বৃহত্তর আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের যোগ রয়েছে? এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ।