রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
ছেলের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মহিষাদলে স্কুলের গেটে পরিবারের বিক্ষোভ
By By The News Express September 21, 2026
Share:
মাঠে ফুটবল খেলতে গিয়ে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনার প্রায় ১৫ দিন অতিক্রান্ত হলেও সঠিক তদন্ত হচ্ছে না—এই অভিযোগে মহিষাদলের মধ্যহিংলীতে ‘এপেক্স একাডেমি’ নামের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের গেটে বিক্ষোভ দেখাল মৃত ছাত্রের পরিবার ও আত্মীয়-পরিজন। সোমবার সকালে মৃত পড়ুয়ার ছবি ও সঠিক তদন্তের দাবি সম্বলিত প্লাকার্ড হাতে স্কুল চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা।
স্কুল সূত্রে জানা গেছে, গত ৩রা সেপ্টেম্বর মাঠে ফুটবল খেলার সময় পুকুরে পড়ে যাওয়া বল কুড়োতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয়েছিল মহিষাদলের ওই স্কুলের ১৪ বছরের ছাত্র রোহন মাইতির। প্রথম থেকেই পরিবারের পক্ষ থেকে এটিকে নিছক দুর্ঘটনা নয়, বরং খুন বলে অভিযোগ তোলা হয়েছিল। ঘটনার এত দিন পরেও কিনারা না হওয়ায় এবং সঠিক তদন্ত না পাওয়ার ক্ষোভে এদিন আন্দোলনে নামে পরিবার।
সোমবার মৃত ছাত্রের পরিবার ও স্থানীয় বাসিন্দারা যখন স্কুল চত্বরে প্রবেশের চেষ্টা করেন, তখন পুলিশ তাঁদের গেটেই আটকে দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে স্কুলে পরীক্ষা চলছে, তাই একসঙ্গে এত মানুষ স্কুল ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিজনেরা। স্কুলের গেটের সামনেই শুরু হয় তুমুল বিক্ষোভ। দীর্ঘক্ষণ ধরে চলে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি।
মৃত ছাত্রের বাবা ও মায়ের অভিযোগ, "আমাদের ছেলের মৃত্যুর সঠিক তদন্ত হচ্ছে না। স্কুল কর্তৃপক্ষও আমাদের কোনো সহযোগিতা করছে না। আমাদের স্পষ্ট দাবি, আমাদের ছেলেকে খুন করা হয়েছে। ঘটনার নেপথ্যে যারা জড়িত, তাদের সামনে এনে কঠোর শাস্তি দেওয়া হোক।"
অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষের তরফে প্রিন্সিপাল নয়নতারা রায় সংবাদমাধ্যমকে জানান, "বিষয়টি এখন সম্পূর্ণ আইনের হাতে রয়েছে। পুলিশ প্রশাসনকে আমরা সব রকম সহায়তা করে চলেছি। আমরাও চাই প্রকৃত সত্যতা সামনে আসুক এবং সঠিক বিচার হোক।"
ঘটনাকে কেন্দ্র করে মহিষাদল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।