নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়
By Editor: The News Express August 13, 2026
Share:
সরকারি চাকরিতে নিয়োগের নামে বিপুল অঙ্কের টাকা তোলার চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই কাণ্ডে নাম জড়াল প্রাক্তন বিধায়ক ও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠের।
গতকাল রাতে ডেবরা বিধানসভার প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের জন্য সোজা নিয়ে আসা হয় রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে।
সূত্রের খবর, ধৃত ও জিজ্ঞাসিতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই মামলায় উঠে আসে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম।
বৃহস্পতিবার সকালেই ভবানী ভবনে হাজিরা দেন সুমিত রায়। গতকাল রাত থেকেই প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ভবানী ভবনে সিআইডি (CID) ও রাজ্য পুলিশের হেভিওয়েট আধিকারিকদের নজরদারিতে ছিলেন। সুমিত রায় পৌঁছানোর পর এই তদন্তে নতুন গতি এসেছে।
তদন্তকারী সূত্রের খবর, সরকারি চাকরির লোভ দেখিয়ে কোটি কোটি টাকা তোলার যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে দুজনকেই একসাথে বসিয়ে মুখোমুখি জেরা (Confrontation) করা হতে পারে। টাকা লেনদেনের আসল উৎস এবং এই চক্রের জাল কতদূর বিস্তৃত, তা জানতেই এই পদক্ষেপ।
ঘটনাকে কেন্দ্র করে ভবানী ভবন চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজ্য রাজনীতির নজর এখন আজকের এই হাই-প্রোফাইল জেরার ফলাফলের দিকে।