নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
ঘরে ঘরে ক্ষুদিরাম বসুর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে—মোহবনিতে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
By Editor: The News Express August 12, 2026
Share:
শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ভূমি মোহবনি গ্রামে এসে তার চরনে প্রণাম নিবেদন করে মাল্যদান করেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ভূমিতে আসলেন। আমি ধন্য যে, আমি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে পারলাম। এর আগেও অনেক বার ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে এসেছি। মহাবনি উন্নয়ন পর্ষদ তৈরি হলেও কোন কাজ বা উন্নয়ন হয়নি। আমাদের সরকার ক্ষুদিরাম বসুর জন্ম ভূমি কে সাজিয়ে তুলবে এবং এলাকায় উন্নয়ন হবে। ঝড় বৃষ্টিতে উপেক্ষা করেও আমি শহীদের পণ্যভূমিতে উপস্থিত হয়েছি। আগামী দিনে যুব সমাজকে এগিয়ে এসে, শহীদ ক্ষুদিরাম বসুর চিন্তা ধারা মানুষকে জানাতে হবে এবং তার স্মৃতি কে সম্মান জানাতে হবে। ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা আমাকে নির্দেশ দিয়েছেন, শহীদ ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটা নতুন করে সংরক্ষণ করে সাজিয়ে তোলার। বর্তমান সরকার মোহবনি ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে প্রাথমিক ভাবে ৫ কোটি টাকা খরচা করে তার পৈতৃক ভিটেকে সাজিয়ে তুলবে। আমরা এখানে শহীদ ক্ষুদিরাম বসুর নামে মিউজিয়াম, ইনডোর ও লেজার শো, পর্যটকদের থাকার জায়গা সহ সেজে উঠবে শহীদ ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরে শহীদ ক্ষুদিরাম বসুর সমন্ধে অন্তর্ভুক্ত করতে বলবো। পাশাপাশি হেরিটেজ হিসেবে আগামী দিনে ঘোষণা হতে পারে শহীদের পিতৃভূমি। কেশপুর মনে, বোমা, গুলি, সন্ত্রাস, কাঠমানি, এই সব বন্ধ করতে হবে। কেশপুর মনে ক্ষুদিরাম বসু, প্রত্যেকটি বাড়িতে আবাস, আলো, ভালো বিদ্যালয়, হাসপাতাল ভালো হবে, রাস্তা চকচকে, সবাই আনন্দে থাকবে। কেশপুর এর সমস্ত মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। ২০২৪ সালে শুভেন্দু অধিকারী যখন এসেছিলেন, সেই মিথ্যে মামলাটা জেলার পুলিশ সুপার কে পুনরায় চালু করতে বলেন।