রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ
By By The News Express August 13, 2026
Share:
কোচবিহার:
সামনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশজুড়ে চলছে ‘হার ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে কোচবিহারে ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা তুলে দিল কোচবিহার ব্যবসায়ী সমিতি। ভবানীগঞ্জ বাজারসহ শহরের বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের হাতে তেরঙ্গা পতাকা তুলে দেওয়া হয়। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, ১৫ আগস্ট প্রত্যেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ যেন নিজেদের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন, সেই বার্তা দিতেই এই উদ্যোগ। পতাকা হাতে পেয়ে ব্যবসায়ীরাও উৎসাহ প্রকাশ করেন। স্বাধীনতার গৌরব, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই কর্মসূচি বলে জানান উদ্যোক্তারা।