পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
বিরোধীরা নিজেদের ভূমিকা পালনে ব্যর্থ, শিলিগুড়িতে কড়া আক্রমণ মন্ত্রী দিলীপ ঘোষের
By -Sabyasachi September 21, 2026
Share:
উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়িতে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বিরোধী দলগুলির কাজের ধরণ থেকে শুরু করে যাদবপুরের সাম্প্রতিক পরিস্থিতি ও পুনর্নির্বাচন প্রসঙ্গে একাধিক কড়া মন্তব্য করেন তিনি।
শিলিগুড়ি কলেজের মাঠে দলীয় কর্মীদের সঙ্গে প্রাতঃভ্রমণে গিয়ে খোশমেজাজে দেখা যায় মন্ত্রীকে। সেখানে চায়ের কাপে চুমুক দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় জানান, বিরোধীরা যদি নিজেদের সঠিক ভূমিকা পালন করতে না পারে, তবে তার দায় জনগণ বা সরকারের ওপর বর্তায় না। পাশাপাশি, বিরোধীরা নিজেদের মধ্যে লড়াই বা অন্তর্দ্বন্দ্বে লিপ্ত থাকলে তার দায়ও তাদের নিজেদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
যাদবপুরে বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, এই মুহূর্তে বিজেপির কাছে পার্টি অফিস ভাঙার কোনো সময় নেই। তাঁর দাবি, বিজেপি এখন সম্পূর্ণভাবে প্রশাসন চালানো এবং মানুষের পরিষেবা দেওয়ার কাজে ব্যস্ত। যাঁদের হাতে কোনো কাজ নেই, তাঁরাই এ ধরনের ভাঙচুরের মতো অনভিপ্রেত ঘটনা ঘটাচ্ছেন।
পুনর্নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, মানুষ যে দিকে ভোট দিচ্ছেন, নির্বাচনী ফলাফলও সেই দিকেই এগোচ্ছে। জনগণের রায়ের প্রতিফলনই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঘটছে বলে ইঙ্গিত দেন তিনি।