Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়তে কড়া পদক্ষেপ! বাগডোগরায় যৌথ অভিযানে নষ্ট হলো প্রায় ১০০০ লিটার চোলাই মদ

By The News Express By By The News Express September 28, 2026
নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়তে কড়া পদক্ষেপ! বাগডোগরায় যৌথ অভিযানে নষ্ট হলো প্রায় ১০০০ লিটার চোলাই মদ
নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার বার্তার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চোলাই মদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা থানার পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে ভোজ নারায়ণ চা বাগান এলাকায় হানা দিয়ে প্রায় ১ হাজার লিটার অবৈধ দেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করা হলো।

গত কাল গভীর রাতে বাগডোগরার ভোজ নারায়ণ চা বাগান এলাকায় কিছু বাড়িতে অবৈধভাবে দেশি ও চোলাই মদ তৈরি করা হচ্ছে—এমন খবর পৌঁছায় পুলিশ ও আবগারি দপ্তরের কাছে। খবরের সত্যতা যাচাই করে তৎক্ষণাৎ ওই এলাকায় যৌথ অভিযান চালান পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকেরা।

রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ১০০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়, যা পরবর্তীতে ঘটনাস্থলেই নষ্ট করা হয়।

রাজ্যজুড়ে অবৈধ মাদক ও চোলাই মদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে প্রশাসন। এদিনের অভিযান শেষে পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী দিনেও এই ধরনের বেআইনি চোলাই মদের ঠেকগুলির বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। এই অসামাজিক কাজের সঙ্গে যারাই যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।