Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

অভিভাবকদের বাইরে রেখে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা, হাতে অ্যাডমিট—কোচবিহারে উচ্চ মাধ্যমিক ঘিরে তৎপরতা

By The News Express By By The News Express September 21, 2026
অভিভাবকদের বাইরে রেখে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা, হাতে অ্যাডমিট—কোচবিহারে উচ্চ মাধ্যমিক ঘিরে তৎপরতা
কোচবিহার: উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে সোমবার সকাল থেকেই কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে তৎপরতা শুরু হয়। হাতে অ্যাডমিট কার্ড নিয়ে নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান পরীক্ষার্থীরা। সঙ্গে অভিভাবকেরা থাকলেও কেন্দ্রের গেটের বাইরে তাঁদের অপেক্ষা করতে দেখা যায়।
এ বছর কোচবিহার জেলায় মোট ২৫ হাজার ২৬১ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন। তাঁদের মধ্যে ছাত্র ১১ হাজার ১৪২ জন এবং ছাত্রী ১৪ হাজার ১১৮ জন। জেলায় মোট ২৪টি পরীক্ষা কেন্দ্র এবং ৯৪টি ভেনু রয়েছে।
মাধ্যমিকের পর দ্বিতীয় বড় পরীক্ষার মুখোমুখি হয়ে পরীক্ষার্থীদের মধ্যে যেমন আত্মবিশ্বাস রয়েছে, তেমনই দেখা গিয়েছে কিছুটা উদ্বেগও। কেন্দ্রের ভিতরে প্রবেশের আগে অ্যাডমিট কার্ড-সহ প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করে নেন তাঁরা।
এবার নতুন সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা সেমিস্টার ৩ ও সেমিস্টার ৪—দুই ভাগে বিভক্ত। সেমিস্টার ৩-এ বস্তুনিষ্ঠ প্রশ্নের পরীক্ষা ওএমআর শিটে নেওয়া হচ্ছে। পরবর্তী সেমিস্টার ৪-এ বর্ণনামূলক প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথা।
পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে
পরীক্ষা দিতে কেন্দ্রগুলিতে নিয়ম-কানুন ও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।