নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
ফালাকাটা থেকে কেদারনাথের পথে সাইকেলে চেপে রওনা দিল দুই যুবক
By Editor: The News Express August 11, 2026
Share:
প্যাকেটজাত পণ্যদ্রব্যে হিন্দু দেবদেবীর ছবি ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তাদের এই যাত্রা। ফালাকাটা ধূপগুড়ি মোড়ের কৃষ্ণেন্দু দে বন্ধু বিপ্লবকে নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন কেদারনাথের পথে। মোট তিরিশ দিনের যাত্রাপথে তারা যাবেন শিলিগুড়ি ঘোষপুকুর হয়ে নকশালবাড়ি থেকে বিহার, উত্তরপ্রদেশ পেরিয়ে উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে। তাদের কথায়, পণ্যদ্রব্য বিশেষ করে নেশাজাতীয় দ্রব্যের প্যাকেট হিন্দু দেবদেবীর ছবি ব্যবহার করা হয়। আর সেই সব প্যাকেট যত্রতত্র ফেলে দেওয়া হয়। হিন্দু সনাতনি ধর্মে যাদের পুজো করা হয় তাঁদের এভাবে অসম্মান ও অমর্যাদা রোধ করার জন্য আমাদের এই যাত্রা।