Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

কোচবিহারে আয়ুষ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, সচেতনতার বার্তা স্বাস্থ্য দপ্তরের

Editor: The News Express By Editor: The News Express August 11, 2026
কোচবিহারে আয়ুষ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, সচেতনতার বার্তা স্বাস্থ্য দপ্তরের
কোচবিহার:
গত ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পালিত হচ্ছে আয়ুষ সপ্তাহ। সেই উপলক্ষে মঙ্গলবার কোচবিহারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত হল সচেতনতামূলক র‍্যালি। আয়ুষ দিবসকে সামনে রেখে সকাল থেকেই জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালির পাশাপাশি সাধারণ মানুষের জন্য চিকিৎসা পরিষেবা এবং সচেতনতামূলক সেমিনারেরও আয়োজন করা হয়েছে। আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথির মতো ভারতীয় ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। এদিনের আয়ুষ দিবসের তাৎপর্য এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকরা বিস্তারিত জানান।