নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
ফালাকাটায় গণ্ডারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, শাবক উদ্ধারে বনদফতরের তৎপরতা
By Editor: The News Express August 11, 2026
Share:
আলিপুরদুয়ার: গণ্ডারের মৃত্যু ঘিরে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়াল ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকায়। এদিন সকালে একটি মা গণ্ডারকে তার শাবককে সঙ্গে নিয়ে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পর কোনওভাবে শাবকটি মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। এরপর শাবককে খুঁজতে মা গণ্ডারটি এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় একটি বাড়িতে ঢুকে পড়ে গণ্ডারটি এবং বাড়িটির বেশ কিছু অংশ ভেঙে দেয়। পরে সেখান থেকে বেরিয়ে একটি বাঁশঝাড়ের দিকে চলে যায়। সেখানে পড়ে যাওয়ার পর গণ্ডারটি আর উঠে দাঁড়াতে পারেনি। পরে গ্রামবাসীরা দেখতে পান, গণ্ডারটির মৃত্যু হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলদাপাড়া বনদফতরের বনকর্মীরা এবং ফালাকাটা থানার পুলিশ। গণ্ডারের মৃত্যুর কারণ খতিয়ে দেখার পাশাপাশি শাবকটির সন্ধানেও তল্লাশি শুরু করেন বনকর্মীরা।
শাবকটি এখনও ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রয়েছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে। শাবকটিকে নিরাপদে উদ্ধার করার জন্য বনকর্মীরা দুটি কুনকি হাতি নিয়ে এলাকায় পৌঁছেছেন। শাবকটির অবস্থান চিহ্নিত করে তাকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।
মা গণ্ডারের মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। বনদফতরের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।