Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

৩৫০ গ্রামপঞ্চায়েতে বিশেষ অডিটের নির্দেশ দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

Editor: The News Express By Editor: The News Express August 10, 2026
৩৫০ গ্রামপঞ্চায়েতে বিশেষ অডিটের নির্দেশ দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
মন্ত্রী দিলীপ ঘোষ প্রথম থেকেই বলছেন, দুর্নীতিতে জিরো টলারেন্স! সেইমত এবার কাজ শুরু হলো। মন্ত্রী বলেছেন, প্রথমিকভাবে ১০ শতাংশ অর্থাৎ ৩৫০ পঞ্চায়েতে বিশেষ অডিট করা হবে। পড়ে সেই সংখ্যা বাড়ানো হতে পারে। তিনি সাফ জানিয়েছেন, যাঁরা অবৈধভাবে টাকা লুঠ করেছেন তাঁদের সাজা দেওয়ার চেষ্টা হবে। আর এই দুর্নীতি খুঁজে বের করার জন্যই রাজ্যে ১০ শতাংশ অর্থাৎ ৩৫০ গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট হচ্ছে বলে তিনি জানান। শনিবার বিকালে মন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুর গ্রামীণ থানার বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি অনুষ্ঠানে উপস্থিত হন। তার আগে তিনি রাজ্যের পঞ্চায়েত নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। তিনি বলেন, “গত কয়েক বছরে ক্যাগের রিপোর্ট অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে ঠিকঠাকভাবে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। যদিও পরিমাণ সঠিক জানি না।”

তবে সেই দুর্নীতি খুঁজতে গেলে সময় লাগবে। তার আগে পঞ্চায়েতগুলিকে পরিচালনার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি তিনি আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বলেন, “আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। ১২৫০০ জন, যারা যোগ্য নয় তারা টাকা নিয়ে নিয়েছে। তারমধ্যে হাজার জন টাকা ফেরত দিয়েছেন। বাকিদের নোটিস দেওয়া হচ্ছে।” নির্বাচনের আগে কিছু কাজের টেন্ডার রিভিউ করা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, “অনেক রাস্তা হয়েছে ওয়ার্ক অর্ডার ছাড়া। এগুলিও রিভিউ করা হচ্ছে। দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।” বলে রাখা প্রয়োজন, দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি রুখতে বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিল পাশ করানো হয়েছে।