নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
"বিডিও অফিস থেকে বলছি" - ফোনেই প্রতারণা অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের নামে প্রতারিত গৃহবধূ
By Editor: The News Express August 08, 2026
Share:
"অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে ফোন করছি" — মোবাইলের অপর প্রান্ত থেকে এমনই ফোন আসে। তারপর বেশ কিছুক্ষণ কথা বলার পর UPI-র মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়। আর তাতেই প্রতারণার শিকার হলেন এক গৃহবধূ।
এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বাঁকা ভবানীপুর*
গ্রামের গৃহবধূ রিঙ্কু মণ্ডল হাতি সঙ্গে।
রিঙ্কু জানান, শুক্রবার বিকেল নাগাদ তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, "আমি বিডিও অফিস থেকে বলছি। আপনার অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করতে হবে। আপনি প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা পাননি। তাই একসঙ্গে আপনাকে দুই কিস্তির টাকা দেওয়া হবে। আপনাকে একটি UPI নম্বর দেওয়া হচ্ছে, সেখানে আপনি কিছু টাকা পাঠান। তারপর পুনরায় আপনার টাকা আমরা ফেরত পাঠিয়ে দেব।"
কথার ফাঁদে পড়ে গৃহবধূ টাকা পাঠাতেই ফোন বন্ধ হয়ে যায়। এমনকি মোবাইলের WhatsApp থেকে শুরু করে অনলাইন ট্রানজেকশনও হ্যাক হয়ে যায় বলে অভিযোগ।
গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। ঘটনার জেরে আতঙ্কিত রিঙ্কু ও তাঁর পরিবার।
প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হলেও সরকারি প্রকল্পের নামে এই ধরনের ফোন প্রতারণা থামছে না বলেই অভিযোগ।