Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

পথ নিরাপত্তা সপ্তাহে কোচবিহারের রাস্তায় ঘুরে বেড়ালো যমরাজ

Editor: The News Express By Editor: The News Express August 08, 2026
পথ নিরাপত্তা সপ্তাহে কোচবিহারের রাস্তায় ঘুরে বেড়ালো যমরাজ
রাজ্যজুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। গত ৩ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। শনিবার কোচবিহারের স্টেশন চৌপতি এলাকায় পথ নিরাপত্তা নিয়ে অভিনব সচেতনতা কর্মসূচির আয়োজন করল কোচবিহার সদর ট্রাফিক পুলিশ। সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় দেখা গেল স্বয়ং যমরাজকে। হেলমেট ছাড়া বাইক চালানো ব্যক্তিদের দাঁড় করিয়ে মাথায় হেলমেট পরিয়ে দেন তিনি। পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করারও বার্তা দেন। ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট পরা এবং নিরাপদে গাড়ি চালানোর বিষয়ে সচেতন করা হয় সাধারণ মানুষকে। পুলিশের এই অভিনব উদ্যোগে উৎসাহিত পথচারী ও স্থানীয় বাসিন্দারা।