নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
একঘেয়ে মিড-ডে মিলে বৈচিত্র্যের ছোঁয়া: রামভোলা জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের পাতে গরম লুচি ও সেমাই
By Editor: The News Express August 08, 2026
Share:
বিশেষ সংবাদদাতা: প্রতিদিনের একঘেয়ে মিড-ডে মিলের মেনুতে বদল এনে খুদে পড়ুয়াদের মুখে হাসি ফোটাল কোচবিহারের রামভোলা জিএসএফ প্রাথমিক বিদ্যালয়। ভাত-ডাল বা তরকারির বাঁধাধরা ছক থেকে বেরিয়ে স্কুলের খুদেদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ খাবারের। এদিনের মেনুতে ছিল গরম গরম লুচি ও সুস্বাদু সেমাই।
প্রতিদিনের সাধারণ খাবারের বদলে পাত জুড়ে পছন্দের লুচি-সেমাই দেখে উচ্ছ্বাসে মেতে ওঠে স্কুলের সমস্ত পড়ুয়ারা। স্কুল চত্বর যেন এক উৎসবের মেলায় পরিণত হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল, পড়ুয়াদের স্কুলে আসার আগ্রহ বৃদ্ধি করা এবং মিড-ডে মিলের খাবারে একঘেয়েমি দূর করা। শিক্ষকদের মতে, মাঝে মাঝে এ ধরনের খাবারের আয়োজন শিশুদের মনকে আনন্দিত করে এবং পড়াশোনায় তাদের মনঃসংযোগ বাড়াতে সাহায্য করে।
অভিভাবকরাও স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, এই ধরনের পুষ্টিকর ও আনন্দদায়ক আয়োজন শিশুদের নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করবে।