নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
পথ নিরাপত্তায় নতুন সুর: গান ও পটচিত্রে সচেতনতার বার্তা পিংলার পটশিল্পীদের
By Editor: The News Express August 07, 2026
Share:
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে পুলিশ প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ’। সাধারণ পথচলতি মানুষকে ট্রাফিক নিয়ম বোঝাতে এবং দুর্ঘটনা কমাতে জেলায় জেলায় নেওয়া হয়েছে নানা অভিনব কর্মসূচি। কোথাও বিনা হেলমেটের বাইকচালকদের হাতে গোলাপ ফুল বা হেলমেট তুলে দিচ্ছেন পুলিশ আধিকারিকরা, আবার কোথাও চলছে লিফলেট বিলি। তবে এবার এই সচেতনতা প্রচারের মঞ্চে যোগ হলো এক নতুন মাত্রা। পথচলতি মানুষকে সচেতন করতে সুর ও তুলির টানে এগিয়ে এলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার বিশ্বখ্যাত পটশিল্পীরা।
পটচিত্রের মাধ্যমে দেশ-বিদেশে ইতিমধ্যেই বিশেষ সুনাম অর্জন করেছেন পিংলার নয়ার পটশিল্পীরা। সামাজিক ও পরিবেশগত বিভিন্ন বিষয়ে ছবি এঁকে গান গাওয়ার এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে পিংলার পটশিল্পীদের।
এবার সেই ঐতিহ্যকেই হাতিয়ার করে পথ নিরাপত্তার বার্তা ছড়াতে নতুন পটচিত্র আঁকার পাশাপাশি বিশেষ গান রচনা করেছেন তাঁরা।
পটশিল্পীদের তৈরি এই নতুন গান ও ছবির মূল বিষয়বস্তু— "মাথায় হেলমেট পরুন, নিরাপদ থাকুন"— ছবির মাধ্যমে হেলমেট না পরার পরিণতি ও সুরক্ষার দিক তুলে ধরা হয়েছে। গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা বা মদ্যপ অবস্থায় স্টিয়ারিং ধরার বিপদ নিয়ে তৈরি করা হয়েছে নজরকাড়া চিত্রপট।
পথচারী ও চালকদের ট্রাফিক সিগন্যাল ও জেব্রা ক্রসিং মেনে চলার সহজ বার্তা দেওয়া হচ্ছে সুরের মূর্ছনায়।
প্রশাসনের এই প্রশংসনীয় উদ্যোগে পটুয়াদের এই শিল্পকর্ম বাড়তি আমেজ যোগ করেছে। চিরাচরিত গ্রামীণ শিল্পের মাধ্যমে এই ধরনের জীবনদায়ী সচেতনতা বার্তা সাধারণ মানুষের মন ছুঁয়ে যাবে বলেই আশা করছে পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা।