Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

সারপ্রাইজ ভিজিটে খাদ্যমন্ত্রী, হানা রেশন দোকানে, স্কুলে খেলেন মিড-ডে মিল, পরে আবাসের তদারকি

Editor: The News Express By Editor: The News Express August 06, 2026
সারপ্রাইজ ভিজিটে খাদ্যমন্ত্রী, হানা রেশন দোকানে, স্কুলে খেলেন মিড-ডে মিল, পরে আবাসের তদারকি
প্রশাসনিক নজরদারি জোরদার করতে একবারে সশরীরে ময়দানে নামলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বুধবার বনগাঁর বোয়ালদহ এবং মনিগ্রাম এলাকায় আচমকা 'সারপ্রাইজ ভিজিট' করলেন তিনি। সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছেন কি না, তা সরেজমিনে খতিয়ে দেখাই ছিল এই ঝটিকা সফরের প্রধান উদ্দেশ্য।
পরিদর্শনকালে মন্ত্রী প্রথমে মনিগ্রামের শুকপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মিড-ডে মিলের খাবারের খেয়ে খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন। এরপর তিনি সোজা হাজির হন এলাকার একটি স্থানীয় রেশন দোকানে। ডেকে পাঠান খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট উচ্চপদস্থ এক আধিকারিককে। তার উপস্থিতিতেই সেখানে উপভোক্তাদের দেওয়া গমের গুণমান পরীক্ষা করেন এবং রেশনের খাদ্যশস্য বন্টনে কোনো কারচুপি হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন।

পরবর্তী ধাপে বোয়ালদহ গ্রামে গিয়ে আবাস যোজনার ঘরগুলির নির্মাণকাজ ও বরাদ্দ ব্যবস্থার তদারকি করেন খাদ্যমন্ত্রী। ঘর বণ্টনে ও নির্মাণে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে কিনা, তা সরাসরি উপভোক্তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেন। এছাড়াও খাদ্যমন্ত্রী যশোর রোডের পাশে চিহ্নিত মরা ও শুকনো গাছের ডাল কাটা স্থানে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কিছু ত্রুটি ও প্রশাসনিক গাফিলতির আভাস মেলায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। সরকারি কাজে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।