নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
জামিন মিললেও মুক্তি নয়, নতুন দুই মামলায় ফের পুলিশি হেফাজতে অভিজিৎ দে ভৌমিক
By Editor: The News Express August 06, 2026
Share:
গত ২২ জুলাই বাগডোগরা থেকে গ্রেপ্তার হন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। পরদিন, ২৩ জুলাই তাঁকে কোচবিহার জেলা আদালতে তোলা হলে আদালত ১১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর পুরনো মামলায় জামিন পেলেও নতুন করে একাধিক মামলায় তাঁর নাম যুক্ত হওয়ায় আদালত আরও তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বৃহস্পতিবার সেই তিন দিনের রিমান্ড শেষে তাঁকে ফের কোচবিহার জেলা আদালতে হাজির করা হয়। এদিনও সংশ্লিষ্ট মামলায় জামিন মঞ্জুর হলেও অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে নতুন করে আরও দুটি মামলা যুক্ত হয়। এর জেরে আদালত পুনরায় পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অভিজিৎ দে ভৌমিকের আইনজীবী নুরুল আমিন চৌধুরী জানান, চার দিন পর তাঁকে আবার কোচবিহার জেলা আদালতে তোলা হবে।