নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
আশা কর্মীর মৃত্যুর প্রতিবাদে কোচবিহারে বিক্ষোভ, সিএমওএইচ দপ্তরে ডেপুটেশন
By Editor: The News Express August 04, 2026
Share:
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের কোচবিহার জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার সিএমওএইচ দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। ইউনিয়নের অভিযোগ, বাঁকুড়ার আশা কর্মী রুম্পা মণ্ডলের মৃত্যু মানসিক চাপের ফল। তাদের দাবি, গত ২ আগস্ট বিজেপির বিধায়িকা চন্দনা বাউরী আশা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ায় এই ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রুম্পা মণ্ডলের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।