নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
কোচবিহারে যথাযথ মর্যাদায় পালিত ৪ আগস্ট শহীদ দিবস, শ্রদ্ধা জানাল কংগ্রেস ও স্মৃতি রক্ষা কমিটি
By Editor: The News Express August 04, 2026
Share:
১৯৮৮ সালের ৪ আগস্ট ভেজাল তেলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের সময় কোচবিহারের সাগরদিঘির সামনে তৎকালীন পুলিশের গুলিতে নিহত তিন যুবকের স্মরণে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শহীদ দিবস। প্রতি বছরের মতো এদিন শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মীরা। তাঁদের দাবি, শহীদদের আত্মত্যাগ গণআন্দোলনের ইতিহাসে আজও সমান প্রাসঙ্গিক। অন্যদিকে, ধর্মসভায় স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকেও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়। শহীদদের স্মরণে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা এবং তাঁদের আদর্শ অনুসরণের আহ্বান জানান। উল্লেখযোগ্যভাবে, অতীতে তৃণমূল কংগ্রেসও এই দিনটি পালন করলেও রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবারের অনুষ্ঠানে কার্যত কোনও তৃণমূল কর্মী বা নেতাকে উপস্থিত থাকতে দেখা যায়নি।