নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
"যুব সমাজকে নেশার দিকে ঠেলে দিলে দেশও দুর্বল হবে"—মাদকের বিরুদ্ধে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
By Editor: The News Express August 04, 2026
Share:
বাগডোগরা : উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতা ফেরার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাদকের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, যুব সমাজকে নেশার কবলে ঠেলে দেওয়ার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, "যুব সমাজকে যদি নেশার মাধ্যমে ভেঙে দেওয়া যায়, তাহলে দেশও দুর্বল হয়ে পড়বে। তাই মাদকের বিরুদ্ধে কোনও রকম আপস করা হবে না। প্রশাসন এই বিষয়ে অত্যন্ত কড়া অবস্থান নেবে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।"
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনিক অভিযান চালালেই হবে না, সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলিকেও এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যুব প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও জানান তিনি।