নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
এবার থেকে রাস্তায় বালি-পাথর রাখলেই জরিমানা, কড়া বার্তা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
By Editor: The News Express August 04, 2026
Share:
রাজ্যে এবার থেকে বাড়ি তৈরির বালি, পাথর, ইট বা অন্যান্য নির্মাণসামগ্রী দীর্ঘ সময় ধরে রাস্তার উপর ফেলে রাখলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নিয়ম ভাঙলে জরিমানাও গুনতে হতে পারে বলে সতর্ক করেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নির্মাণসামগ্রী নিজের বাড়ি বা বিল্ডিংয়ের সীমানার ভিতরে রাখতে হবে। কোনওভাবেই সরকারি রাস্তা দখল করে বালি, পাথর বা অন্যান্য সামগ্রী ফেলে রাখা যাবে না। এতে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি হয় এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে।
এছাড়াও তিনি সতর্ক করে বলেন, কেনা জমি দীর্ঘদিন ফেলে রেখে সেখানে জঙ্গল বা আবর্জনার স্তূপ তৈরি করা যাবে না। জমির মালিকদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের নাগরিকদের উদ্দেশে মন্ত্রীর আবেদন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকারি নির্দেশিকা মেনে চলুন এবং জনসাধারণের স্বার্থে রাস্তা বা সরকারি জায়গা দখল করে কোনও নির্মাণসামগ্রী রাখবেন না।