নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
বৃষ্টিতে ভাসলো কোচবিহার, জমা জলে ভোগান্তি
By Editor: The News Express August 03, 2026
Share:
কোচবিহার শহরে অল্প সময়ের বৃষ্টিতেই এক হাঁটু পর্যন্ত জল জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিনের মতো অফিস, ব্যবসা কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে জল পেরিয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে ক্ষোভ বাড়ছে শহরবাসীর মধ্যে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, পৌরসভার নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে নিকাশি নালা ও নর্দমা থেকে নিয়মিত পলি ও মাটি অপসারণ না হওয়ায় বৃষ্টির জল দ্রুত নিষ্কাশন হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জল জমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ছে।
অন্যদিকে, শহরবাসীর আরেকটি অংশের আশা, নতুন প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এখন সকলের নজর প্রশাসনের দিকে—দীর্ঘদিনের এই জল জমার সমস্যার সমাধান কবে এবং কীভাবে হয়, সেটাই দেখার।