Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিলিগুড়ির শিব মন্দিরগুলিতে ভক্তদের ঢল

Editor: The News Express By Editor: The News Express August 03, 2026
শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিলিগুড়ির শিব মন্দিরগুলিতে ভক্তদের ঢল
শিলিগুড়ি:
শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে শিলিগুড়ি জুড়ে ভোর থেকেই দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড়। শহরের মায়ের ইচ্ছা কালীবাড়ি-সহ বিভিন্ন শিব মন্দিরে সকাল থেকেই 'হর হর মহাদেব' ধ্বনিতে মুখর হয়ে ওঠে পরিবেশ। হাতে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ধুতুরা ও নানা পূজার সামগ্রী নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা মহাদেবের শিবলিঙ্গে জল নিবেদন করেন।

বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার মহাদেবের আরাধনা করলে মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়। সেই বিশ্বাসকে সামনে রেখেই ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য ভক্ত এদিন শিবের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে মন্দিরে উপস্থিত হন।
মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তিমূলক পরিবেশ।