নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
কড়া নিরাপত্তায় কোচবিহার জেলা আদালতে পেশ তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, ১১ দিনের রিমান্ড শেষে পুনঃপেশ
By Editor: The News Express August 03, 2026
Share:
বিশেষ সংবাদদাতা, কোচবিহার,
কড়া নিরাপত্তার ঘেরাটোপে ১১ দিনের পুলিশ রিমান্ড শেষে পুনরায় কোচবিহার জেলা আদালতে পেশ করা হলো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে।
বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে গত ২২ শে জুলাই বাগডোগরা থেকে অভিজিৎ দে ভৌমিককে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতারির পর তাকে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। এরপর গত ২৩ শে জুলাই তাকে কোতোয়ালি থানা থেকে কোচবিহার জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।
আজ রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় তাকে আদালতে হাজির করা হয়। এ দিন আদালতের নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত আঁটসাঁট। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সমগ্র আদালত চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল পুলিশ প্রশাসন।