নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
কথা দিয়ে কথা রাখলেন স্পিকার রথীন্দ্র বোস
By Editor: The News Express August 03, 2026
Share:
গতবার তিনি যখন কোচবিহারে এসেছিলেন তখন তিনি বলেছিলেন পরেরবার এলেই শুরু করবেন দিঘী সাফাই কর্মসূচি। আর এবারে কোচবিহারে আসতেই দেখা গেল প্রথম দিন থেকেই এই কর্মসূচি শুরু করতে তাকে।
রীতিমতো সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হল কোচবিহারের দিঘী সাফাই কর্মসূচি। যার সূচনা টা হলেও যমুনা দেখি তথা লম্বা দিঘির সাফাই অভিযান থেকেই।। প্রায় কয়েকদিন চলবেই কোচবিহারের এই দীঘি সাফাই অভিযান এমনটাই জানালেন স্পিকার রথীন্দ্র বোস। আজকের এই অভিযানে স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন এডিএম (জি), সদর মহকুমা শাসক গো গোবিন্দ নন্দী সহ কোচবিহার পৌরসভার একাধিক পৌর কর্মী।
বিভিন্ন কারণে কোচবিহারের এই দিঘি গুলি জঞ্জালে পরিপূর্ণ হয়ে রয়েছে আর স্বাভাবিকভাবেই দিঘী সাফাই হতেই খুশি কোচবিহার বাসি। স্পিকার এবং জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে তারা।