নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
১ আগস্ট থেকেই কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়াদের জন্য চালু হলো ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’ প্রস্তুতকৃত মিড-ডে মিল। দক্ষিণ কলকাতার তারাতলায় অত্যাধুনিক মেগা কিচেনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে সরাসরি যজ্ঞে অংশ নেওয়ার পাশাপাশি রান্নাঘরে ঢুকে নিজ হাতে রান্না করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিল ৫টি স্কুলের ৪০ জন শিক্ষার্থী। সিল করা ইলেকট্রিক গাড়িতে স্কুলে স্কুলে খাবার সরবরাহের ই-যানবাহন ফ্ল্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, শিশুদের স্বাস্থ্যকর ও সুষম আহার দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর।