Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সংস্কারের উদ্যোগ, পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা

Editor: The News Express By Editor: The News Express August 01, 2026
কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সংস্কারের উদ্যোগ, পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বাজার। কোথাও ছাদের চাঙর খসে পড়ছে, কোথাও রাস্তার পিচ ও পেভার ব্লক উঠে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। সামান্য বৃষ্টিতেই বাজারের বিভিন্ন দোকানের ছাদের অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, যার জেরে একাধিক ক্রেতা ও পথচারী আহতও হয়েছেন। অতীতে বাজার সংস্কারের দাবিতে জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। তবে প্রশাসনিক পরিবর্তনের পর এবার বাজার সংস্কারের উদ্যোগে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। শনিবার ভবানীগঞ্জ বাজার পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা। তারা বাজারের অবকাঠামো, রাস্তা ও ভবনের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এদিন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ বাজার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। দ্রুত সংস্কারের কাজ শুরু হবে বলেই আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।