কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।
By Reporter Sabyasachi June 29, 2026
Share:
গতকাল রাতের অন্ধকারে স্কুলের আলমারি ভেঙে টাকা চুরি, খোয়া গেছে গুরুত্বপূর্ণ নথি, খুলে নেওয়া হয়েছে সিসিটিভির হার্ডডিক্স, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে
পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার, আটবাটী অন্নপূর্ণা বিদ্যা মন্দির( উচ্চ মাধ্যমিক ), সকালে স্কুলের এক কর্মী স্কুল খুলতে এসে দেখেন গেট তালা ভাঙা অবস্থায় গেট খোলা রয়েছে। অনুমানহাইস্কুলে গতকাল রাতে স্কুলের গ্রীল গেট ,দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে,,, স্কুলের আলমারি ভেঙে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে বলে জানাচ্ছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, খবর ছড়িয়ে পড়তে স্কুলের সামনে ভিড় জমায় এলাকায় স্থানীয় বাসিন্দারা,,, ৭০ বছরের এই স্কুলে এই ধরনের ঘটনা প্রথম বলে দাবি স্কুলের প্রধান শিক্ষক থেকে স্থানীয়রা।
খবর দেওয়া হয়েছে এগরা থানা,খবর দেওয়া হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কে।
তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ।