কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
পিংলায় কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে, প্রাক্তন শাসকদলকে নিশানা বিধায়ক স্বাগত মান্নার
By Reporter Sabyasachi June 28, 2026
Share:
পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার অন্তর্গত ৬ নম্বর অঞ্চলের ঘোড়ামারা গ্রামে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল খোদ এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রথম বর্ষের ওই ছাত্রী কলেজের পর কম্পিউটার ক্লাস শেষ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার মধ্যেই বিশ্বজিৎ ভৌমিক নামের ওই পুলিশ কনস্টেবল তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। অভিযুক্ত ওই পুলিশ কর্মী বর্তমানে তমলুক লাইনে, দিঘা ট্রাফিকে কর্মরত।
ঘটনার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। এদিকে ঘটনার আকস্মিকতায় চরম আতঙ্কিত ওই ছাত্রী কান্নায় ভেঙে পড়ে তাঁর মাকে ফোন করে গোটা বিষয়টি জানান। সেই সময় মেয়ের মা পিংলার বর্তমান বিধায়ক স্বাগত মান্নার কাছেই উপস্থিত ছিলেন। খবর পাওয়া মাত্রই বিধায়ক স্বাগত মান্না তৎক্ষণাৎ পিংলা থানার ওসি-কে (OC) ফোন করে বিষয়টি জানান এবং দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত কনস্টেবলকে আটক করে থানায় নিয়ে এসেছে এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পিংলা থানায় উপস্থিত হয়ে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়িকা স্বাগতা মান্না। তিনি অভিযোগ করেন যে, গত ১৫ বছরের দুর্নীতির জেরে রাজ্যে মহিলাদের কোনো সম্মান বা নিরাপত্তা নেই এবং প্রাক্তন শাসকদলের ছত্রছায়ায় এহেন ঘটনা ঘটে চলেছে। খোদ পুলিশ রক্ষকের বদলে ভক্ষকের ভূমিকা পালন করছে, যা সমগ্র বাংলা এবং পুলিশ বাহিনীর জন্য অত্যন্ত লজ্জাজনক বলে তিনি মন্তব্য করেন।
বিধায়ক স্বাগত মান্না স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, ভারতীয় জনতা পার্টি এবং তিনি নিজে নির্যাতিতা ওই ছাত্রী সহ পিংলার মহিলাদের পাশে আছেন। ভবিষ্যতে যাতে পিংলার কোনো মেয়ের সাথে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রশাসনের কাছে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।