Mon, Jun 29, 2026
 Network
Breaking News
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।

কাটমানি নেওয়ার জের! সবংয়ে পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়ার ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 29, 2026
কাটমানি নেওয়ার জের! সবংয়ে পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়ার ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন স্থানীয় এক দাপুটে তৃণমূল নেতা। ধৃতের নাম মানিক মাইতি। তিনি সবং থানার ৯ নম্বর বলপাই অঞ্চলের তৃণমূল সভাপতি এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়ার অত্যন্ত ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকার সময় বিভিন্ন সরকারি প্রকল্পে ঠিকাদারদের কাছ থেকে বেআইনিভাবে মোটা টাকার কাটমানি নিতেন মানিক। সম্প্রতি এই কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা মানিক মাইতিকে গ্রেফতার করে সবং থানার পুলিশ। আজ তাকে কড়া নিরাপত্তায় মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হয়। এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক মাইতি দাবি করেন, তাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তবে তিনি দেশের বিচারব্যবস্থা ও আইনের ওপর পূর্ণ আস্থা রাখছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, মানস ভুঁইয়ার ঘনিষ্ঠ হওয়ায় একসময় এলাকায় এই নেতার প্রবল দাপট ছিল। তাই তার এই হঠাৎ গ্রেফতারিকে কেন্দ্র করে বর্তমানে সবংয়ের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।