কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
বেলপাহাড়ীতে পাহাড় পূজায় মানবিকতার সেবায় পুলিশ
By Reporter Sabyasachi June 28, 2026
Share:
গাড়রাসিনি পাহাড় পূজার সময় পাহাড়ে ওঠার পথে এক নাবালিকা কন্যা পাথুরে রাস্তায় পিছলে পড়ে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হলে, কর্তব্যরত হোমগার্ড সুনীল সোরেন দ্রুত তাকে উদ্ধার করেন।
তিনি শিশুটিকে নিজের কোলে করে পাহাড় থেকে নিরাপদে নিচে নামিয়ে আনেন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।
এছাড়াও, বেলপাহাড়ি থানার উদ্যোগে ভক্তদের জন্য একটি জলছত্র-এর ব্যবস্থা করা হয়, যেখানে ভক্তবৃন্দদের পানীয় জল সরবরাহ করা হয়।
যথাসময়ে সহায়তা ও মানবিক সেবার জন্য শিশুটির পরিবার এবং উপস্থিত ভক্তরা ঝাড়গ্রাম জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।