কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
পাওনা টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ, তমলুকে মনসা পুজোর অনুষ্ঠানে উত্তেজনা
By Reporter Sabyasachi June 28, 2026
Share:
তমলুকের মনসা পুজোর একটি রাত্রিকালীন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ তুললেন মহিলা মাচা শিল্পীরা। তাঁদের অভিযোগ, অনুষ্ঠানের শেষে পারিশ্রমিক চাইতে গেলে ক্লাবের কয়েক জন সদস্য তাঁদের মারধর করেন, জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানিও করেন। ঘটনায় দুই মহিলা শিল্পী এবং তাঁদের দলের এক পুরুষ সদস্য আহত হয়ে তমলুকের তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি। যদিও ক্লাব কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তমলুক থানার দক্ষিণ উসুৎপুর এলাকায় একটি স্থানীয় ক্লাবের উদ্যোগে মনসা পুজো উপলক্ষে নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নন্দকুমার থানা এলাকার একটি নৃত্যদল অনুষ্ঠান পরিবেশন করে। অভিযোগ, অনুষ্ঠান শেষ হওয়ার সময় দলের সদস্যেরা নির্ধারিত পারিশ্রমিক চাইলে ক্লাব কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। সেই নিয়ে বচসা বাধে। অভিযোগ, এরপরই কয়েক জন তাঁদের উপর চড়াও হয়ে মারধর করে এবং মহিলা শিল্পীদের জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়। অন্য দিকে, ক্লাবের সদস্যদের দাবি, মহিলা শিল্পীরা অশালীন পোশাক পরে অনুষ্ঠান করছিলেন এবং মদ্যপ অবস্থায় ছিলেন বলে স্থানীয় কয়েক জন মহিলা আপত্তি জানান। সেই ঘটনাকে কেন্দ্র করেই দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। শ্লীলতাহানি বা মারধরের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তাঁদের। শুক্রবার নৃত্যদলের পক্ষ থেকে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।