সুমন মন্ডল, চন্দ্রকোনা:
জাতীয় পোলিও দিবস উপলক্ষে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে রবিবার আয়োজিত পোলিও টিকাকরণ কর্মসূচি।চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দোলুই উপস্থিত হয়ে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর শুভ সূচনা করেন। তিনি নিজে হাতে এক শিশুকে পোলিওর দুই ফোঁটা জীবনরক্ষাকারী টিকা খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন। আজ চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে আধিকারিক হিমাংশু মাইতি, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে পাঁচ বছরের কম বয়সি শিশুদের পোলিও টিকা খাওয়ানো হয়। বিধায়ক অভিভাবকদের উদ্দেশে বলেন, প্রতিটি শিশুকে নির্ধারিত সময়ে পোলিও টিকা খাওয়ানো অত্যন্ত জরুরি। তিনি সকলকে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান।