Mon, Jun 29, 2026
 Network
Breaking News
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।

জাতীয় পোলিও দিবসে শিশুকে নিজ হাতে পোলিও খাওয়ালেন ঘাটালের বিধায়ক শীতল কপাট

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 28, 2026
জাতীয় পোলিও দিবসে শিশুকে নিজ হাতে পোলিও খাওয়ালেন ঘাটালের বিধায়ক শীতল কপাট
সুমন মন্ডল, চন্দ্রকোনা:
জাতীয় পোলিও দিবস উপলক্ষে আয়োজিত পোলিও টিকাকরণ কর্মসূচিতে অংশ নিয়ে এক শিশুকে নিজ হাতে পোলিওর দুই ফোঁটা জীবনরক্ষাকারী টিকা খাইয়ে কর্মসূচির সূচনা করেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। এদিন তিনি স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে শিশুদের নিয়মিত টিকাকরণের গুরুত্ব তুলে ধরেন।

বিধায়ক শীতল কপাট বলেন, পোলিওমুক্ত সমাজ গড়ে তুলতে প্রতিটি শিশুর নির্ধারিত সময়ে পোলিও টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। তিনি সকল অভিভাবকের কাছে আবেদন জানান, পাঁচ বছরের কম বয়সি কোনো শিশুই যেন এই টিকাকরণ কর্মসূচির বাইরে না থাকে।

এদিন স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পোলিও বুথে শিশুদের টিকা খাওয়ানো হয়। স্বাস্থ্যকর্মীরা জানান, প্রতিটি শিশুর কাছে পোলিও টিকা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য, যাতে ভবিষ্যৎ প্রজন্ম পোলিওমুক্ত ও সুস্থ জীবন লাভ করতে পারে।