কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
রামজীবনপুর ফাঁড়িতে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য অবৈতনিক কোচিং সেন্টারে যোগদানের আহ্বান
By Reporter Sabyasachi June 27, 2026
Share:
সুমন মন্ডল, চন্দ্রকোনা ,পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির সহযোগিতায় রামজীবনপুর ফাঁড়ি প্রাঙ্গণে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য 'প্রচেষ্টা' নামে অবৈতনিক কোচিং সেন্টার চালু রয়েছে। এই কোচিং সেন্টার এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আরো বেশি সংখ্যক পরীক্ষার্থী যাতে এই সুযোগের সুবিধা নিতে পারেন, সেই উদ্দেশ্যে আজ শনিবার রামজীবনপুর এলাকা জুড়ে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয় এবং বিনামূল্যে কোচিং নেয়ার জন্য আহ্বান জানানো হয়।