Mon, Jun 29, 2026
 Network
Breaking News
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, বাজেটে অর্থ বরাদ্দ, হলদি নদীর উপর গড়ে উঠবে ফোল্ডিং সেতু, খুশি এলাকার মানুষ

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 27, 2026
কথা রাখলেন মুখ্যমন্ত্রী, বাজেটে অর্থ বরাদ্দ,  হলদি নদীর উপর গড়ে উঠবে ফোল্ডিং সেতু, খুশি এলাকার মানুষ
কথা রাখলেন মুখ্যমন্ত্রী, বাজেটে অর্থ বরাদ্দ, হলদিয়া ও নন্দীগ্রামে যোগাযোগে হলদি নদীর উপর গড়ে উঠবে ফোল্ডিং সেতু, খুশি এলাকার মানুষ

হলদিয়া: কথা রাখলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া ও নন্দীগ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন হলদি নদীর উপর সেতু গড়ে উঠবে। হলদি নদী দিয়ে বহু জল গড়িয়ে গেলেও হয়নি সেতু। প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। ২০২৬ বিধনসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপি দুজনেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে সেতু নির্মান হবে। বাংলায় পরিবর্তন ঘটেছে। ক্ষমতায় নতুন বিজেপি সরকার। সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহনের আগের দিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঘোষনা করেছিলেন, " বলেছি তো হলদিয়া নন্দীগ্রাম মহিষাদলকে জুড়ে দেবো"। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সরকারের প্রথম বাজেটেই নন্দীগ্রাম হলদিয়ার মানুষের যাতায়াতের জন্য ফোল্ডিং সেতু নির্মানের জন্য অর্থ বরাদ্দের কথা ঘোষনা করা হয়েছে। ইতিপূর্বে সেতু নির্মানের জন্য প্রয়োজনীয় জায়গা পরিদর্শনে কাজ শুরু করে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বেশ কয়েকটি জায়গা পরিদর্শন হয়েছে। খুব শীঘ্রই নির্দিষ্ট জায়গা চিন্নত করে কাজ শুরু হবে।

বাজেটে হলদি নদীর উপর সেতু নির্মানের বাজেট ঘোষনা হতেই খুশি এলাকার মানুষ। মূলত হলদিয়া, নন্দীগ্রাম ও মহিষাদলের মানুষ। অল্প সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হবে।

শিবশংকর দাস নামে এক ব্যক্তি জানান, " সেতু নির্মান হলে জেলার মানুষ খুবই উপকৃত হবেন। সেই সাথে শিল্প শহর হলদিয়া ও নন্দীগ্রামের সাথে যোগাযোগ সহজ হলে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। নন্দীগ্রাম থেকে বহু মানুষ কাজের সূত্রে,পড়াশোনা ও অফিস আদালতে আসতে বেশ সমস্যায় পড়তেন এবার সেই সমস্যা দূর হবে।"

কালিপদ মন্ডল নামে আর ব্যক্তি জানান, " সড়ক পথে নন্দীগ্রাম যেতে হলে চন্ডিপুরের নরঘাট ব্রিজ পেরিয়ে যেতে হয়। অনেক পথ অতিক্রম করে যেতে হয়। হলদি নদীর উপর সেতু নির্মান হলে খুব কম সময়ে যাতায়াত করা যাবে। বহু মানুষ উপকৃত হবেন।"

জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, জেলা প্রশাসনের যা যা করনীয় তা ইতিমধ্যে শুরু হয়েছে। সেতু নির্মানের জন্য বাজেটে অর্থ বরাদ্দও হয়েছে। খুব শীঘ্রই সেতু নির্মানের কাজ শুরু হবে।"
কাঁথির সাংসদ তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই সৌমেন্দু অধিকারী জানান, " আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাওয়ার জন্য আশ্বাস দিয়েছিলেন। উনি সব মিথ্যা আশ্বাস দিয়ে গেছেন। নন্দীগ্রাম ও সাগরে সেতু বানানো কথা বলেছিলেন কিন্তু তা তিনি করেননি। তাই উনি কলঙ্কিত অধ্যায় চলে গিয়েছেন।"

বাজেটে অর্থ বরাদ্দ, জায়গা পরিদর্শন সবই শুরু হয়েছে। এখন দেখার কবে সেতু নির্মানের কাজ শুরু হয়। সেই দিকেই তাকিয়ে জেলার মানুষ।।