কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
৩৪ বছর পর বাবার শ্রাদ্ধশান্তির অনুষ্ঠান, গড়বেতায় নজিরবিহীন দাবি পরিবারের
By Reporter Sabyasachi June 26, 2026
Share:
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় দীর্ঘ ৩৪ বছর পর প্রয়াত হরিসাধন দগরির শ্রাদ্ধশান্তির অনুষ্ঠান সম্পন্ন করলেন তাঁর দুই ছেলে। পরিবারের দাবি, ১৯৯২ সালে বিজেপি করার কারণে সিপিএমের সশস্ত্র কর্মীদের হাতে খুন হন হরিসাধন দগরি। ঘটনায় সে সময় গড়বেতা থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ পরিবারের।
পরিবারের সদস্যদের দাবি, তাঁরা প্রতিজ্ঞা করেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তবেই বাবার শ্রাদ্ধশান্তির অনুষ্ঠান করবেন। সেই প্রতিজ্ঞা অনুযায়ী আজ তাঁরা ধর্মীয় রীতি মেনে শ্রাদ্ধশান্তির কাজ সম্পন্ন করেছেন। পরিবারের বিশ্বাস, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত হরিসাধন দগরির আত্মার শান্তি কামনা করা হয়েছে।
এই প্রতিবেদনে উল্লেখিত হত্যাকাণ্ড ও তার কারণ-সংক্রান্ত তথ্য পরিবারের দাবির ভিত্তিতে উপস্থাপিত হয়েছে।