Mon, Jun 29, 2026
 Network
Breaking News
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।

সবং কলেজে এনসিসি ক্যাম্পে যোগ দিতে এসে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 26, 2026
সবং কলেজে এনসিসি ক্যাম্পে যোগ দিতে এসে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
পশ্চিম মেদিনীপুরের সবং কলেজে আয়োজিত এনসিসি ক্যাম্পে যোগ দিতে এসে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম দ্বীপ মন্ডল (২১)। জানা গেছে, নদীয়া জেলার বাসিন্দা দ্বীপ মন্ডল গতকাল এনসিসি ক্যাম্পে অংশ নিতে সবং কলেজে এসেছিলেন। বৃহস্পতিবার কলেজের বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।