Mon, Jun 29, 2026
 Network
Breaking News
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।

মহিষাদলে সাড়ে তিন বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 26, 2026
মহিষাদলে সাড়ে তিন বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ
পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার ইটামগরা-২ অঞ্চলে সাড়ে তিন বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় সেখ মফিজুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহিষাদল থানার পুলিশ। তবে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগও উঠেছে। ওই ঘটনায় দুই পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। গুরুতর জখম এক পুলিশ আধিকারিককে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, অভিযুক্তের দোকান তাদের দোকানের পাশেই। দীর্ঘদিন ধরে পরিবারের অজান্তে বিভিন্ন সময়ে শিশুটিকে নিজের সঙ্গে নিয়ে যেত সে। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও অভিযুক্ত তা গুরুত্ব দেয়নি বলে দাবি পরিবারের।
অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ দোকান বন্ধ করার সময় হঠাৎই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা জানতে পারেন, সেখ মফিজুল সাইকেলে করে শিশুটিকে নিয়ে গিয়েছে। প্রায় আধ ঘণ্টা পর অভিযুক্ত শিশুটিকে ফিরিয়ে আনে বলে অভিযোগ।
পরিবারের দাবি, বাড়ি ফেরার পর বাথরুমে যাওয়ার সময় শিশুটি গোপনাঙ্গে ব্যথার কথা জানায়। সঙ্গে সঙ্গে তাকে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরিবারের পক্ষ থেকে মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং পকসো আইনের ধারায় মামলা রুজু করে। এরপর অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ তার বাড়িতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেখ মফিজুল-সহ কয়েকজন পুলিশকর্মীদের কাজে বাধা দেয় এবং তাদের উপর চড়াও হয়। ধস্তাধস্তি ও হামলায় দুই পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ার আহত হন। গুরুতর আহত এক পুলিশ আধিকারিককে তড়িঘড়ি তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত সেখ মফিজুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বর্তমানে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ এবং পুলিশকর্মীদের উপর হামলার ঘটনা—দুই দিক নিয়েই তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে।দোষীর কঠোর শাস্তির দাবিতে রাতে হলদিয়া মেচাদা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় হিন্দু সংগঠন