Mon, May 11, 2026
 Network
Breaking News
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

ভোট হিংসা রুখতে পশ্চিম মেদিনীপুরে মোতায়েন ১৮ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 03, 2026
ভোট হিংসা রুখতে পশ্চিম মেদিনীপুরে মোতায়েন ১৮ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আর মাত্র ২৪ ঘণ্টা বাকি। গণনার দিন যত এগিয়ে আসছে, পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক পারদ ততই চড়ছে। এই পরিস্থিতিতে ভোট পরবর্তী সম্ভাব্য হিংসা রুখতে এবং জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ নিল জেলা প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই জেলায় এসে পৌঁছেছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মূলত স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি এবং গণনাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বাহিনীকে মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অশান্তি মোকাবিলায় প্রশাসন যে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে, এই বিশাল বাহিনী মোতায়েন তারই ইঙ্গিত।